Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে চুরি যাওয়া তিনটি টোটো উদ্ধার 

আরামবাগে চুরি যাওয়া তিনটি টোটো উদ্ধার 
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের পর এবার গোঘাটেও চুরি যাওয়া তিনটি টোটো উদ্ধার করেছে পুলিস। পাশাপাশি তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে পুলিস জানিয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাসে গোঘাট থানার কামারপুকুর সহ আশপাশের এলাকা থেকে তিনটি টোটো চুরি হয়। টোটোর মালিকরা গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পূর্ব বর্ধমান, আরামবাগ ও হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকা থেকে টোটোগুলি উদ্ধার করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ