Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আর্মি ক্যান্টনমেন্ট থেকে সেভক বাজার পর্যন্ত এলিভেডেট করিডর

আর্মি ক্যান্টনমেন্ট থেকে সেভক বাজার পর্যন্ত এলিভেডেট করিডর
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অবশেষে টনক নড়ল কেন্দ্রের। প্রায় দু’বছর বছর আগে সেভক আর্মি ক্যান্টনমেন্ট থেকে সেভক বাজার পর্যন্ত এলিভেটেড করিডর তৈরির কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রী সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকড়ি। অবশেষে মঙ্গলবার সংশ্লিষ্ট প্রকল্পের জন্য ১৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট রাস্তার দৈর্ঘ্য প্রায় ১৪ কিমি। মঙ্গলবার এ কথা জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এটা তৈরি হলে দেশের সুরক্ষা ব্যবস্থা চাঙ্গা হবে। পাশাপাশি শিলিগুড়ি শহর, পাহাড় ও ডুয়ার্সগামী রাস্তায় যানজট কিছুটা কমবে। এই রাস্তার ব্যাপারে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর কাছে তদবির করেছিলাম। বছর খানেক আগে মন্ত্রীকে বিষয়টি বুঝিয়েছিলাম। এবার সেই রাস্তা এলিভেটেড করিডরে রূপান্তরিত করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য কেন্দ্রীয় সরকার ১৪শো কোটি টাকা বরাদ্দ করেছে। নতুন বছরে এই উপহার মেলায় কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত, দু’বছর আগে শিলিগুড়িতে ১০ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। এজন্য দাগাপুরে সভা করা হয়েছিল। সেখানই মন্ত্রী সেভক আর্মি ক্যান্টনমেন্ট রোড সম্প্রসারণের কথা ঘোষণা করেছিলেন।        
Advertisement
সম্পর্কিত সংবাদ