নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছাত্রছাত্রীদের মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিলেন শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। বুধবার ইছাপুরে বিকাশ বসু মঞ্চে উত্তর বারাকপুর পুরসভা এলাকায় ছাত্রছাত্রীদের সারথি প্রকল্পে সাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, মোবাইল থেকে দূরে থেকে ছাত্রছাত্রীদের বরং খেলার দিকে যাওয়া উচিত। মোবাইল থেকে অনেক কিছু শেখার যেমন আছে, তেমনি অনেক খারাপও আছে। বর্তমানে ছাত্রছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি বেড়ে গিয়েছে অস্বাভাবিক রকম। এটা পড়াশোনায় ক্ষতি করছে।



