Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আর্জেন্তিনা দলে লিও মেসি

চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্জেন্তিনা। ২১ মার্চ অ্যাওয়ে ম্যাচে স্কালোনি-ব্রিগেডের প্রতিপক্ষ উরুগুয়ে। আর চারদিন বাদেই ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্তিনা দলে লিও মেসি
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বুয়েনস আইরেস: চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্জেন্তিনা। ২১ মার্চ অ্যাওয়ে ম্যাচে স্কালোনি-ব্রিগেডের প্রতিপক্ষ উরুগুয়ে। আর চারদিন বাদেই ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া ম্যাচের জন্য সোমবারই ৩৩ জনের প্রাথমিক দল বেছে নিলেন কোচ লায়োনেল স্কোলোনি। আরও একবার দলকে নেতৃত্ব দিতে তৈরি লায়োনেল মেসি। ক্লাব ফুটবলে ইন্তার মায়ামির হয়ে দারুণ ছন্দে রয়েছেন তিনি। এবার দেশের জার্সিতেও তা বজায় রাখাই লক্ষ্য আর্জেন্তাইন মহাতারকার। পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে দলে বেশ কিছু নতুন ফুটবলারকে সুযোগ দিয়েছেন আর্জেন্তিনা কোচ। উল্লেখ্য, ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্তিনা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ