Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬

টাকা নিয়ে বিবাদ, পুকুরে ধাক্কা মেরে হত্যা বন্ধুকে

টাকার লেনদেনকে কেন্দ্র করে বন্ধুত্বের সম্পর্কে চরম পরিণতি। ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়ে বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আর সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হল না তার।

টাকা নিয়ে বিবাদ, পুকুরে ধাক্কা মেরে হত্যা বন্ধুকে
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৯:০৪
Prefer us on Google

গান্ধীনগর, ১০ এপ্রিল: টাকার লেনদেনকে কেন্দ্র করে বন্ধুত্বের সম্পর্কে চরম পরিণতি। ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়ে বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আর সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হল না তার। ঘটনাটি ঘটেছে গুজরাতের দ্বারকায় জেলায়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রামনরেশ সাকেত নামের সেই অভিযুক্তকে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সন্তোষ গোয়ালা (২২)। অভিযোগ, টাকার বিবাদকে কেন্দ্র করে রামনরেশ প্রথমে সন্তোষকে ধাক্কা মেরে একটি পুকুরে ফেলে দেয় এবং পরে তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে তাকে হত্যা করে। সেখানেই মৃত্যু হয় সন্তোষের। উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকার বাসিন্দা সন্তোষ গুজরাতে একটি বেসরকারি সংস্থায় গাড়িচালকের কাজ করতেন সন্তোষ। 

Advertisement

মৃতের দাদা রামসাখাল গোয়ালাকে  রামনরেশ জানায় সন্তোষ দ্বারকায় কাজ করতে চাইছেন  না। এবং অন্য কাজের সন্ধান করছে। কাজ সংক্রান্ত হতাশার জেরে সে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তাঁকে বাঁচানোর চেষ্টা করেও ব্যার্থ হয় রামনরেশ। কিন্তু তার এই বয়ানে সন্দেহ হয় রামসাখালের। তার বক্তব্য বিশ্বাসযোগ্য মনে না হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি। 

পরে অভিযোগের ভিত্তিতে রামনরেশকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের অপরাধ স্বীকার করে। তদন্তকারীদের দাবি, 'ঘটনার দিন দু’জনে একটি পুকুরের কাছে গিয়ে জল ও কিছু শুকনো খাবার খেয়েছিল। সেই খাবারের দাম দিতে বলায় দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই মুহূর্তেই উত্তেজনার বশে রামনরেশ সন্তোষকে পুকুরে জলে ঠেলে দেয়। তার পরে শুরু হয় তাকে উদ্দেশ্য করে পাথর ছোড়া। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও এই দুই বন্ধুর মধ্যে টাকা নিয়ে বিবাদ হয়েছিল। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ