Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরএসএসের প্রশংসায় পঞ্চমুখ শমীক  

আরএসএসের প্রশংসায় পঞ্চমুখ শমীক
 
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আগামী বিধানসভা নির্বাচনে আরএসএস রাজ্যে বড় ভূমিকা নিতে চলেছে। সেটা সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বর্ধমানের সভা থেকে বুঝিয়ে দিয়েছিলেন। বিজেপিও যে সেটা চায়, বুধবার তা বুঝিয়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বুধবার তিনি বর্ধমানে জেলা পার্টি অফিসে নেতৃত্বর সঙ্গে বৈঠক করেন। তার আগে সাংবাদিক বৈঠক করে তিনি আরএসএসের প্রশংসা করেন। শমীকবাবু বলেন, সঙ্ঘের কাজের ব্যাপকতা অনেক বেশি। তারা এই ব্যাপকতা আরও বাড়াতে চায়। আরএসএস রাজনীতি করে না। বিজেপির সঙ্গে কেন মতানৈক্য থাকবে? 
Advertisement
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। অধিকাংশ মণ্ডলে সভাপতি বদল হয়নি। নতুন মুখ না থাকার জন্যই পরিবর্তন করা হয়নি বলে অনেকের দাবি। তাঁরা বলেন, লোকসভা নির্বাচনে এই মণ্ডল সভাপতিরা ব্যর্থ হয়েছেন। তাঁদের আবার দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। রাজনৈতিক মহলের অনেকের মতে, লোকসভা নির্বাচনে রা঩জ্যের অধিকাংশ এলাকাতেই বিজেপি নেতৃত্ব মুখ থুবড়ে পড়েছিল। সামনে নির্বাচনে আরএসএস ছাড়া তাদের গতি নেই। সেটা নেতৃত্ব বুঝতে পেরেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ