Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরাবুল, শান্তনুর শাস্তির খাঁড়া উঠছে? জল্পনা তৃণমূলে

আরাবুল, শান্তনুর শাস্তির খাঁড়া উঠছে? জল্পনা তৃণমূলে
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরাবুল ইসলাম, শান্তনু সেনের উপর থেকে দলের শাস্তির খাঁড়া কি উঠে যেতে চলেছে? তুলে নেওয়া হবে তাঁদের সাসপেনশন? এমনই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। চলতি  বছরের ১০ জানুয়ারি দলবিরোধী কাজের জন্য অনির্দিষ্টকাল সাসপেন্ড করা হয় প্রাক্তন সাংসদ শান্তনু সেন ও প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে।

Advertisement

এই অবস্থায় গত ১৫ আগস্ট তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির পাশে দেখা যায় আরাবুলকে। তারপর থেকে তৃণমূল ভবনে যাতায়াত বেড়েছে ভাঙড়ের এই নেতার। ৩ অক্টোবর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন আরাবুল। আরাবুলের উপর থেকে সাসপেনশন ওঠা নিয়ে জল্পনার মাঝেই শান্তনু সেনকে নিয়েও একই চর্চা শুরু হয়েছে। তাঁর এলাকার কালীপুজোয় আসার জন্য শান্তনু সেন আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক তার প্রত্যুত্তরও দিয়েছেন। শান্তনু সেনের উদ্যোগে আয়োজিত কালীপুজোকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপরই জল্পনা বেড়েছে, তাহলে কি ছাব্বিশের নির্বাচনে আগেই আরাবুল ও শান্তনুর উপর থেকে শাস্তির খাঁড়া তুলে নেওয়া হচ্ছে!

Advertisement
সম্পর্কিত সংবাদ