সংবাদদাতা, বানারহাট: দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা মেরে জখম হলেন ট্রাক চালক। যদিও বাসযাত্রীদের কোনও ক্ষতি হয়নি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের আংরাভাসা এলাকায় এশিয়ান হাইওয়েতে।
Advertisement
যাত্রীবাহী বাসটি গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ি যাবার পথে আংরাভাষা বাসস্ট্যান্ডে যাত্রী তুলতে দাঁড়ায়। সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে বাসটিকে ধাক্কা মারে। খবর পেয়ে ধূপগুড়ি থেকে দমকল কর্মীরা এসে ট্রাক চালককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে যান। চালকের অবস্থা গুরুতর থাকায় তাঁকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দা প্রদীপ কর জানান, বড়সড় ঘটনার থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাসটি। ধূপগুড়ি থানা সূত্রে খবর, ট্রাকটিকে থানায় আনা হয়েছে।



