Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

মিউজিক ভিডিয়োতে আরাত্রিকা, আর্য

হাতে গোনা আর মাত্র কয়েকদিন। তারপরই দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড়ো উৎসব। সেই উপলক্ষ্যে মুক্তি পাওয়া মিউজিক ভিডিয়ো ঘিরে দর্শকমহলে উন্মাদনা থাকে

মিউজিক ভিডিয়োতে আরাত্রিকা, আর্য
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• হাতে গোনা আর মাত্র কয়েকদিন। তারপরই দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড়ো উৎসব। সেই উপলক্ষ্যে মুক্তি পাওয়া মিউজিক ভিডিয়ো ঘিরে দর্শকমহলে উন্মাদনা থাকে। এ বছর তরুণ পরিচালক করণ আরিয়ানের পরিচালনায় মুক্তি পাচ্ছে তেমনই এক মিউজিক ভিডিয়ো। নাম ‘শক্তি দিও দুর্গা ঠাকুর’। অভিনয়ে থাকছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, আর্য দাশগুপ্ত। এছাড়াও দেখা যাবে রিকি তিওয়ারি, অঙ্কুশ্রী মাইতি, আদিত্য কর্মকার, শিশুশিল্পী অ্যাডোলিনা মিত্রকে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরকার লিনকন রায়চৌধুরী। ক্যামেরায় চিত্রগ্রাহক গিরিধারী গড়াই। সূত্রের খবর, খুব শীঘ্রই শুরু হতে চলেছে গানের শ্যুটিং। জোরকদমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। কেবল ‘শক্তি দিও দুর্গা ঠাকুর’ই নয়। শোনা যাচ্ছে, দুর্গাপুজো উপলক্ষ্যে আরও একাধিক নতুন গানের পরিকল্পনা রয়েছে পরিচালকের। গত বছর ‘সিঙ্গল লাইফ’ নামের একটি মিউজিক ভিডিয়ো তৈরি করেছিলেন পরিচালক। সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে। নতুন কাজও দর্শকের পছন্দ হবে বলে আশাবাদী নির্মাতারা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ