• মঞ্চে রথযাত্রার উদযাপন। বাংলার সমৃদ্ধ পালাকীর্তন ও কথকতার ঐতিহ্য অবলম্বনে এই বিশেষ প্রযোজনার সাক্ষী থাকলেন দর্শক। শ্রীক্ষেত্র পুরী ও জগন্নাথদেবের নানা কিংবদন্তি, ইতিহাস ও ভক্তিমূলক আখ্যান তুলে ধরা হয় মঞ্চে। প্রায় ৩০ জন শিল্পীর পরিবেশনায় ‘জগন্নাথমঙ্গলম’ শীর্ষক এই অনুষ্ঠান মুগ্ধ করে। সংগীতশিল্পী সৃজন চট্টোপাধ্যায়ের পরিচালনায় রবীন্দ্র সদনে সমগ্র অনুষ্ঠানের শেষে প্রসাদ বিতরণ করা হয়। পরিচালক জানান, ‘প্রভু জগন্নাথদেবের আখ্যান এবার এক নতুন প্রযোজনার মাধ্যমে আমি এবং আমার সহশিল্পীরা মিলে তুলে ধরলাম। রথযাত্রার বিশেষ দিনকে স্মরণে রেখে এই আয়োজন।



