• নৃত্যসংস্থা ‘নর্তনালয়’-এর উদ্যোগে মৃত্তিকা ভবনে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানের সাক্ষী থাকলেন দর্শক। বৈদিক মন্ত্রোচ্চারণ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বৃক্ষরোপণ উৎসবের সুচনা হল। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বৃক্ষ রোপণের মাধ্যমে হলকর্ষণ উৎসব শুরু করেন। তারপর থেকে ২২শে শ্রাবণ কবির প্রয়াণ দিবসে পালিত হয় এই উৎসব। সেই উপলক্ষ্যেই নর্তনালয়ের বিশেষ আয়োজন। উপস্থিত ছিলেন কলাবতী দেবী, লাইলি বসু, মানসী সেনগুপ্ত সহ আরও অনেকে। তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি গাছ ও স্মারক। দ্বিতীয় পর্বে উপস্থাপিত হয় ‘বর্ষামঙ্গল’। গান, কবিতা, পাঠে সাজানো এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন শিল্পীরা। নৃত্যগুরু সোমা রায়ের নির্দেশনায় এই নৃত্যে তাঁর সঙ্গে অংশগ্রহণ করেন অর্পিতা সাহা, কুহেলিকা বসু, গরিমা ভট্টাচার্য ও অন্যান্যরা। কলি ঘোষ



