Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরামবাগ-খানাকুল: তিনটি সেতুর অনুমোদন, মোট খরচ ১৫ কোটি

আরামবাগ ও খানাকুলে তিনটি সেতুর অনুমোদন দিল রাজ্য। দ্বারকেশ্বর নদের উপর ধোবাঘাটে কংক্রিটের সেতু বসে যায়। সেখানে লোহার সেতু তৈরি হবে বলে সেচদপ্তর আশ্বাস দিয়েছে।

আরামবাগ-খানাকুল: তিনটি সেতুর অনুমোদন, মোট খরচ ১৫ কোটি
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ ও খানাকুলে তিনটি সেতুর অনুমোদন দিল রাজ্য। দ্বারকেশ্বর নদের উপর ধোবাঘাটে কংক্রিটের সেতু বসে যায়। সেখানে লোহার সেতু তৈরি হবে বলে সেচদপ্তর আশ্বাস দিয়েছে। অন্যদিকে, আরামবাগের জয়সিং চকে কাটা খালের উপর ও খানাকুলের পোল এলাকায় পৃথক একটি পাকা সেতুর অনুমোদন মিলেছে বলে সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ব্যাপারে সেচদপ্তরের হুগলি জেলার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র সিংহ বলেন, পোল ও জয়সিংচক এলাকার সেতু দু’টির টেন্ডার হয়েছে রাজ্য থেকেই। শীঘ্রই কাজ শুরুর বরাত দেওয়া হবে। ঠাকুরানিচকের ধোবাঘাটের সেতু টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আগামী এক বছরের মধ্যেই কাজ শেষ করে সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। আরামবাগের সাংসদ মিতালি বাগ, সংশ্লিষ্ট এলাকায় সেতুগুলির দাবি দীর্ঘদিন ধরেই ছিল। যাতে সেতুগুলি করা যায় সেইজন্য আমরাও প্রশাসনে জানিয়েছি। অবশেষে সেতুগুলি তৈরির সবুজ সংকেত মিলেছে। ফলে আরামবাগ ও খানাকুলের বাসিন্দাদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ এলাকার উন্নয়নে সবসময় গুরুত্ব দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ