নয়াদিল্লি, ১০ ডিসম্বের: আজ, মঙ্গলবার আর জি কর মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্তকারী সংস্থার আইনজীবী তুষার মেহতা আজ মঙ্গলবার শীর্ষ আদালতে এই রিপোর্ট পেশ করেন। এই নিয়ে আর জি কর তদন্তে সুপ্রিম কোর্টে সপ্তম রিপোর্ট পেশ করল সিবিআই। আদালত জানিয়ে দেয়, পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ।
Advertisement
আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এই মামলায় মোট সাক্ষী রয়েছেন ৫১জন। তাঁদের মধ্যে ৪৩ জনের সাক্ষীগ্রহণই হয়ে গিয়েছে। শীঘ্রই ট্রায়াল শেষ হবে। শুনানি চলার সময় প্রধান বিচারপতি এদিন প্রশ্ন করেন, “ডিএনএ রিপোর্ট করা হয়েছে? রিপোর্ট কোথায়?” উত্তরে তুষার মেহতা জানান, “রিপোর্ট ম্যাচ করেছে।” এছাড়াও, আর জি কর-এ আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা, তা জানতে চান প্রধান বিচারপতি। উত্তরে তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, অন্য আদালতে এই মামলা চলছে।
পাশাপাশি, তুষার মেহতা এদিন অভিযোগ করেন, আর জি কর মামলার দুই অভিযুক্ত রাজ্যের সরকারি পদে কাজ করতেন। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন। কিন্তু রাজ্য সেই অনুমতি দিচ্ছে না। যদিও রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবাল বলেন, “আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।”
এছাড়াও, এদিন আদালতে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী আর্জি জানান, রাজ্যের পদক্ষেপের উপর নজর রাখতে একটি নিরপেক্ষ কমিটি তৈরি করা হোক। এর উত্তরে প্রধান বিচারপতি জানান, “আপনাদের যা বলার আছে তা টাস্ক ফোর্সের কাছে বলুন।” পাশাপাশি, সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্স একটি ইমেল আইডি তৈরি করবে। সেই আইডি-তে অভিযোগ জানাতে পারবেন জুনিয়র চিকিৎসকেরা। এরপরে কিছুক্ষণের মধ্যেই শীর্ষ আদালতে আজকের মতো শেষ হয় আর জি কর মামলার শুনানি।