Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আর জি কর মামলায় দ্রুত রায়দানের দাবি চন্দ্রিমার

আর জি কর মামলায় দ্রুত রায়দানের দাবি চন্দ্রিমার
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: জয়নগরের নাবালিকা ধর্ষণের ঘটনার রায়দান প্রসঙ্গ উল্লেখ করে আর জি কর মামলায় দ্রুত রায়দানের দাবি জানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার বাগডোগরায় স্বাস্থ্যদপ্তর ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কিশোরী গর্ভধারণ নির্মূলীকরণ এবং কন্যা সন্তান রক্ষা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিন বাগডোগরা বিমানবন্দরের পাশে কাদোপানি মাঠে এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ প্রমুখ। মন্ত্রী বলেন, সমাজকে সঠিক দিকে নিয়ে যেতে হলে পুরুষ ও মহিলা উভয়কেই সচেতন হতে হবে। আদিবাসী সমাজে কিশোরী গর্ভধারণ বেশি লক্ষ্য করা যায়। এটা বন্ধ করা খুবই দরকার। এছাড়াও জয়নগরের রায় নিয়ে তিনি বলেন, এই কারণেই আমরা অপরাজিতা বিল নিয়ে লড়াই করছি। যাতে সময়মতো তদন্ত শেষ করে চার্জশিট দাখিল হয় এবং তাড়াতাড়ি ট্রায়াল শেষ করে রায়দান করা যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ