নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে পথে নামল বহরমপুর ব্লক ও শহর কংগ্রেস। বিচারের নামে প্রহসন হচ্ছে বলে তারা বুধবার দুপুরে বহরমপুর শহরে একটি মিছিলের ডাক দেয়। কংগ্রেস পার্টি অফিস থেকে বেরিয়ে গির্জা মোড় হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে। প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা মনোজ চক্রবর্তী, জয়ন্ত দাস প্রমুখ মিছিলে অংশ নেন। কংগ্রেসের নেতা মাহফুজ আলম ডালিম বলেন, আমরা ভেবেছিলাম আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত সমস্ত দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। কিন্তু ৯০ দিনেও চার্জশিট জমা না দিতে পারায় কিছু অভিযুক্তদের জামিন হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমরা তাই পথে নেমেছি।



