Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আর জি কর কাণ্ড: শেষ সাক্ষ্যদান পর্ব

আর জি কর কাণ্ড: শেষ সাক্ষ্যদান পর্ব
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার শেষ হল আর জি কর হাসাপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার সাক্ষ্যদান পর্ব। এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হওয়ার কথা। শিয়ালদহের রুদ্ধদ্বার এজলাসে চলা এই মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসারের সাক্ষ্য দিয়ে এদিন শেষ হয় শুনানি। মোট সাক্ষী ছিলেন ৫২জন। চার্জ গঠনের পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছিল মামলার বিচার প্রক্রিয়া। দীর্ঘ সময় ধরে নিয়মিত শুনানি হয়েছে। আদালত সূত্রে খবর, আদালতে পরবর্তী যে আইনি প্রক্রিয়া চলবে, তাতে অভিযুক্তকে জেল থেকে কোর্টে হাজির করানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ