ওডিআই সিরিজের দলে আকিব নবি
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর পরিবর্তে প্রথম তিন ম্যাচের জন্য একদিনের দলে এলেন পেসার আকিব নবি। সিরিজের শেষ দু’টি একদিনের ম্যাচের জন্য আগেই ঘোষিত হয়েছিল তাঁর নাম। এখন পুরো সিরিজেই দেখা যাবে জম্মু ও কাশ্মীরের এই পেসারকে। সদ্য নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের প্রথম বেসরকারি টেস্টে খেলেছেন নবি। সেখানে দুই ইনিংস মিলিয়ে তিনি নেন ৬ উইকেট।

Advertisement