নয়াদিল্লি: বিধানসভা ভোটে দল টিকিট দেয়নি। সেকারণে নির্বাচনে মুখে ইস্তফা দিয়েছিলেন আপের সাত বিধায়ক। শনিবার তাঁদের সঙ্গে আরও এক আপ বিধায়ক যোগ দিলেন গেরুয়া শিবিরে। এদিন বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের উপস্থিতিতে তাঁরা বিজেপির পতাকা তুলে নেন। একসঙ্গে আট বিধায়ক দল ছাড়ায় ভোটের মুখে অরবিন্দ কেজরিওয়ালের দল জোর ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির জাতীয় সহ সভাপতি বৈজয়ন্ত পান্ডাও। যোগদান পর্বকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি জানান, ওই আট বিধায়ক নিজেদের ‘আপ-দ’ (বিপদ) থেকে মুক্ত করলেন। আগামী ৫ ফেব্রুয়ারির ভোটেও দিল্লির মানুষ কেজরিওয়ালের দলকে বিদায় জানাবে।



