Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আপাতত স্থগিত যাত্রা উৎসব

আপাতত স্থগিত যাত্রা উৎসব
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার থেকে রাজ্য যাত্রা উৎসব শুরু হওয়ার কথা ছিল। আপাতত তা স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী দিনক্ষণ সরকারি তরফে জানিয়ে দেওয়া হবে বলে যাত্রা আকাদেমি সূত্রে বলা হয়েছে। গত বছর থেকে এই উৎসবের সূচনা হয় রবীন্দ্রসদন চত্বরের একতারা মঞ্চে। এরপর বারাসত কাছারি ময়দানে দু’দিন যাত্রা উৎসব চলার পর টানা একমাস যাত্রা উৎসব হয়ে থাকে বাগবাজার ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে। এই বিষয়ে যাত্রা আকাদেমির সহ‑সভাপতি তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, বারাসতের কাছারি ময়দানে নির্বাচনের কাজকর্ম রয়েছে। এর জেরে বর্তমানে সেখানে কোনও উৎসব বা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হচ্ছে না। আর সেই কথা মাথায় রেখেই আপাতত স্থগিত রাখা হয়েছে রাজ্য যাত্রা উৎসব।   
Advertisement
সম্পর্কিত সংবাদ