‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন অভিনেতা অক্ষয় খান্না। পারিশ্রমিক সংক্রান্ত মতভেদের কারণেই এমন সিদ্ধান্ত তাঁর। অভিনেতার পরিবর্তে কে কাজ করবেন সেই চরিত্রে, তা নিয়ে জলঘোলা চলছিল। এবার সামনে এল কাস্টিং। সূত্রের খবর, ‘দৃশ্যম ৩’ ছবিতে যোগ দিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। তবে তিনিই অক্ষয়ের চরিত্রটিতে অভিনয় করবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, ‘আমি ছবিটিতে অভিনয় করছি। তবে কারও পরিবর্তে নয়।’ উল্লেখ্য, অজয় দেবগনের এই ছবিতে ইতিমধ্যে যোগ দিয়েছেন জয়দীপ আহলওয়াত।



