Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্ষমাপ্রার্থী নির্মাতারা

সম্প্রতি মুক্তি পেয়েছে সূর্য ও তৃষা কৃষ্ণণ অভিনীত ‘কারুপ্পু’। সেই ছবির একটি সংলাপে সুরকার ইলাইয়ারাজাকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ

ক্ষমাপ্রার্থী নির্মাতারা
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি মুক্তি পেয়েছে সূর্য ও তৃষা কৃষ্ণণ অভিনীত ‘কারুপ্পু’। সেই ছবির একটি সংলাপে সুরকার ইলাইয়ারাজাকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার প্রযোজনা সংস্থার তরফে বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ভবিষ্যতে ছবির সংস্করণ থেকে বাদ দেওয়া হবে ওই সংলাপ। সদ্য মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে একটি সংলাপ ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত। নির্মাতারা জানিয়েছেন, একটি ব্যাঙ্গাত্মক দৃশ্যের জন্যই ওই সংলাপ লেখা হয়েছিল। বর্ষীয়ান সুরকারকে অসম্মান করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। পাশাপাশি ভারতীয় সংগীত জগতে ইলাইয়ারাজার কীর্তি তথা অবদানকে শ্রদ্ধা জানানো হয়েছে ওই পোস্টে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ