Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আফিম ও গাঁজা চাষের রমরমা, সক্রিয় পুলিস

কোচবিহার জেলাজুড়ে আফিম ও গাঁজা চাষের রমরমা। বিভিন্ন নদীর চরে প্রকাশ্যেই চলছে বেআইনি পোস্ত ও গাঁজা চাষ। পোস্ত থেকেই আফিম উৎপাদন হয়। এই চাষের বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে পুলিসকে।

আফিম ও গাঁজা চাষের রমরমা, সক্রিয় পুলিস
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: কোচবিহার জেলাজুড়ে আফিম ও গাঁজা চাষের রমরমা। বিভিন্ন নদীর চরে প্রকাশ্যেই চলছে বেআইনি পোস্ত ও গাঁজা চাষ। পোস্ত থেকেই আফিম উৎপাদন হয়। এই চাষের বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে পুলিসকে। জেলা পুলিসের পরিসংখ্যানেই উঠে এসেছে এমন তথ্য। জেলা পুলিস জানিয়েছে, গত তিন মাসে অভিযান চালিয়ে ৫৫০ বিঘা জমির পোস্ত চাষ নষ্ট করা হয়েছে। শুধু তাই নয় গত ছ’মাসে জেলায় ১০ হাজার ৯০৩ বিঘা জমির গাঁজা খেত নষ্ট করা হয়েছে। পাশাপাশি পুলিসের লাগাতার অভিযানে প্রতিদিনই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে। কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, জেলাজুড়ে লাগাতার অভিযান চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ