সংবাদদাতা, দেওয়ানহাট: অবৈধ গাঁজা ও আফিম চাষে যুক্ত থাকলে জমির মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিস। রীতিমত মাইকিং করে অবৈধ গাঁজা ও আফিম চাষের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে প্রচার করছে কোচবিহার জেলা পুলিস। সেই প্রচার কাজ দিল। শুক্রবার ট্রাক্টর দিয়ে জমিতে থাকা অবৈধ আফিম খেত নষ্ট করে দিলেন আফিম চাষিরাই। এদিন কোচবিহার-২ ব্লকের মধুপুরে কয়েকবিঘা জমির অবৈধ আফিম খেত নষ্ট করেন আফিম চাষিরা।এবিষয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, গাঁজা ও আফিম চাষের বিরুদ্ধে মাইকে প্রচার করে সেসব নষ্ট করে দেওয়ার বার্তা দেওয়া হয়েছিল। এরপরই অবৈধ আফিম চাষিরা নিজেরা তাদের আফিম খেত নষ্ট করে দিয়েছে।



