Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আফগানিস্তানের প্রশংসায় শচীন

আফগানিস্তানের প্রশংসায় শচীন
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লাহোর: আফগানদের দুরন্ত উত্থানে মুগ্ধ শচীন তেন্ডুলকর। ইংল্যান্ডের বিরুদ্ধে রশিদ খানদের রোমাঞ্চকর জয়কে অঘটন আখ্যা দিতে নারাজ মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের ধারাবাহিক উন্নতি সত্যিই চমকপ্রদ। ওদের বুধবারের জয়কে অঘটন বললে ভুল হবে। কারণ এমন সাফল্য অর্জন অভ্যাসে পরিণত করেছে ওরা। দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার রয়েছে। আলাদাভাবে প্রশংসা করতে হবে ইব্রাহিম জাদরানের দায়িত্বশীল সেঞ্চুরির। আর বল হাতে পাঁচ উইকেট নিয়ে তার মর্যাদা রেখেছে আজমতুল্লাহ ওমরজাই।’
Advertisement
আফগানিস্তানের কাছে হেরে মিনি বিশ্বকাপ জেতার আশা শেষ বাটলার বাহিনীর। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্যাপ্টেন বাটলার বলেছেন, ‘এটা আমাদের কাছে বড় ধাক্কা। প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারিনি। সব বিভাগেই চূড়ান্ত ব্যর্থ। আলাদা করে কাউকে দায়ী করার সময় এটা নয়। তবে অধিনায়ক হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে। সবার আগে মূল্যায়ন প্রয়োজন। অনেকে জানতে চাইছেন, অধিনায়ক থাকব কি না? এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নিইনি। তবে প্রয়োজন পড়লে নেতৃত্ব ছাড়তে তৈরি।’ আফগানিস্তানের জয়ের নায়ক ইব্রাহিম জাদরানের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে বাটলারের মুখে।
Advertisement
সম্পর্কিত সংবাদ