Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দুদিন তল্লাশির পর গ্রেপ্তার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সেহগাল

টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ

দুদিন তল্লাশির পর গ্রেপ্তার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সেহগাল
  • ১৬ আগস্ট, ২০২৬ ০৮:৫৫
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ। শুক্রবার রাত থেকে বোলপুর বাইপাসে সেহগালের আবাসনে তল্লাশি শুরু করেছিল পুলিশ। টানা দুদিন ধরে চলে সেই তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের সঙ্গে সেহগাল হোসেনের দীর্ঘদিনের যোগাযোগ ছিল। বিভিন্ন সময়ে তাদের মধ্যে একাধিক আর্থিক লেনদেনও হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। সেই জেরেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী দল। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

আজ রবিবার সেহগালকে বোলপুর থেকে সিউড়ির উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, সেহগালের আবাসনে তল্লাশি চালিয়ে বেশ কিছু জমির দলিল, নগদ টাকা এবং গহনা উদ্ধার হয়েছে। তবে ঠিক কত পরিমাণ টাকা, কতগুলি দলিল বা কী ধরনের গহনা উদ্ধার হয়েছে, তা এখনও প্রকাশ্যে আনেনি জেলা পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ