Bartaman Logo
২৭ মে, ২০২৬

আন্তর্জাতিক শিশু নাট্যোৎসব

আন্তর্জাতিক শিশু নাট্যোৎসব
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সম্প্রতি ইউনিভার্সিটি ইনস্টিটিউট মঞ্চে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপী আন্তর্জাতিক শিশু নাট্যোৎসব। আয়োজক হিসাবে ছিল ‘কলকাতা এসো নাটক শিখি’ সংস্থা। প্রথম দিনে অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার শিশু নাট্য সংস্থা ‘সিলোন আর্ট থিয়েটার ক্লাব’-এর ‘ড্রিমস অব উইন্ডার’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কয়েকজন শিশুর মানসিক আর্তি ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। নাটক ও নির্দেশনায় দুলান বীরাসিঙ্ঘে। জাপানের টোকিও ‘আটারভিশন কোম্পানি’র ‘থিয়েটার লুনার’ নাটকে ছায়াপুতুলের এক নস্টালজিক আবহাওয়া তৈরি হয়। নাটক ও নির্দেশনায় এরিনা সাজি। তৃতীয় নাটক ছিল আয়োজক সংস্থার ‘তাতান ও সাদা পায়রা’। এই নাটকটির রচনা ও পরিচালনা তাপস দাসের। 
Advertisement
দ্বিতীয় দিনে ছিল নেপালের কাঠমাণ্ডু থেকে আগত নাট্যদল ‘ছুনুমুনু’র ‘জুনেলি’। একজন অটিস্টিক শিশুর লড়াইকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এই নাটকে তুলে ধরা হয়। নির্দেশনায় রাজন ভুজেল। ইরান থেকে আগত দল ‘সিমোর্গ থিয়েটার গ্রুপ’ প্রযোজনা করে ‘নওরোজ’। রচনা ও নির্দেশনায় মহম্মদ বোরোউমন্দ। ‘মিট্টি কে খিলৌনে’ প্রযোজনা করে হায়দরাবাদের ‘নিশুম্বিতা স্কুল অব ড্রামা’। রাম হোলাগুন্ডি রচিত ও পরিচালিত এই নাটকে তুলে ধরা হয়েছে শিশুদের নিয়ে অভিভাবকদের অশুভ প্রতিযোগিতার কথা।
সম্পর্কিত সংবাদ