সংবাদদাতা,মেদিনীপুর: আন্তর্জাতিক কিক বক্সিংয়ে ব্রোঞ্জ পদক পেল খড়্গপুর শহরের শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা ১৭ বছরের ইয়ামান ঘোষ। এই খবরে খুশি ওই এলাকার বাসিন্দারা ও তার পরিবার। খড়্গপুরের মালঞ্চ এলাকায় তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। তার বাবা বাপ্পা ঘোষ বলেন, ছেলে একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে। গত দু’বছর হল সে কিক বক্সিং শিখছে। এর আগে জেলা ও রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় সে পদক এনেছে। এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক পাওয়ায় আমরা খুশি।
Advertisement
আগামী দিনে সে আরও প্রশিক্ষণ নিতে চাইলে আমরা সবরকম সহযোগিতা করব। খড়্গপুর পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ ইয়ামানের ঠাকুমা। তিনি বলেন, ও গত দু’বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে অনেকবার পুরস্কারও পেয়েছে। কিন্তু এত বড় প্রতিযোগিতায় পদক আনায় সত্যি আমরা খুবই খুশি হয়েছি।
পড়াশোনার পাশাপাশি ইয়ামান নিয়মিত কিক বক্সিংয়ের প্রশিক্ষণ নেয়। ইয়ামান জানায়, গত ১ থেকে ৫ ফেব্রুয়ারি নয়াদিল্লির ইন্দিরাগান্ধী ইনডোর স্টেডিয়ামে এই চতুর্থ ওয়াকো ইন্ডিয়া ওপেন আন্তর্জাতিক কিক বক্সিং চাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেয়। আমি ৭৫ কেজি বিভাগে রিং ফাইট ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছি। এর জন্য আমি আমার প্রশিক্ষকের প্রতি কৃতজ্ঞ। তাঁর প্রশিক্ষণেই আমি এতবড় পুরস্কার জিততে পারলাম। প্রশিক্ষক কৌশিক দাস বলেন, এর আগে ইয়ামান সোনার পদক পেয়েছে। দীঘায় আন্তর্জাতিক প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে প্রতিযোগিতায় নির্বাচিত হয়।-নিজস্ব চিত্র