Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্তঃজেলা ক্রিকেট লিগ শুরু আজ থেকে

আন্তঃজেলা ক্রিকেট লিগ শুরু আজ থেকে
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: আজ, সোমবার থেকে আন্তঃজেলা সিনিয়র মেনস ক্রিকেট লিগ শুরু হচ্ছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে প্রথম ফেজের খেলা চলবে ২৫, ২৬ ও ২৭ নভেম্বর। ছ’টি গ্রুপে মোট ১৮টি জেলার দল অংশ গ্রহণ করেছে। প্রত্যেক গ্রুপে একটি দল দু’টি করে ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে কোচবিহার, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার ক্রিকেট টিম। এ গ্রুপের তিনটি ম্যাচ হবে মুর্শিদাবাদে। সোমবার মাঠে নামছে কোচবিহার ও বীরভূম জেলা দল। ২৬ নভেম্বর বীরভূম ও মুর্শিদাবাদ জেলা দল এবং ২৭ নভেম্বর খেলবে মুর্শিদাবাদ ও কোচবিহার জেলা দল। বাকি গ্রুপের খেলাগুলি হবে উত্তর ২৪ পরগনা, বর্ধমান, মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর ও বীরভূম জেলায়। মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, প্রথম ফেজে তিনটি ম্যাচ আয়োজনের দায়িত্ব আমরা পেয়েছি। সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য সমস্ত ব্যবস্থা পাকা রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ