Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত হাসপাতালে মিলছে না অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন, ক্ষোভ

বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অমিল অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন

বারাসত হাসপাতালে মিলছে না  অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন, ক্ষোভ
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অমিল অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন। যদিও খুব দ্রুত ভ্যাকসিন পাওয়া যাবে বলেই হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে। কুকুর, বিড়াল কামড়ালে আক্রান্তরা জেলা সদর বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপতালে আসেন অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের জন্য। শুধু বারাসত নয়, ভ্যাকসিন নিতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এখানে। কিন্তু কিছুদিন ধরেই এই হাসপাতালে মিলছে না অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন। এবার ভ্যাকসিন না থাকার পোস্টার দেখে আরও উদ্বিগ্ন আক্রান্তরা। হাসপাতালের জরুরি বিভাগের গেটে পোস্টারে লেখা, ‘কুকুর, বিড়াল কামড়ানোর ভ্যাকসিন হাসপাতালে নেই। এই সংক্রান্ত সমস্যায় বেলেঘাটা আইডি হাসপাতালে যেতে হবে।’ বুধবার সকাল থেকেই এই পোস্টারকে ঘিরে রোগীদের পরিবারের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। 

Advertisement

কয়েকদিন ধরেই ভ্যাকসিন নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিবারের লোককে, সকলকে অবগত করতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পোস্টার সেঁটেছে হাসপাতালের ভিতর। তাই, বাধ্য হয়ে ভ্যাকসিন নিতে তাদের ছুটতে হচ্ছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। এমনকী হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগী ও পরিজনদের। বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের জোগান নেই। কলকাতার মূল স্টোর থেকে খুব দ্রুত চলে আসবে। যতদিন না আসছে, আক্রান্তদের এখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে ভ্যাকসিনের জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানোর কথা বলা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ