Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রাজিলে মাদক বিরোধী অভিযান, পুলিশের গুলিতে খতম শতাধিক

মাদক কারবারিদের সাম্রাজ্য ধ্বংস করতে মঙ্গলবার থেকে অভিযান চালাচ্ছে ব্রাজিল সরকার। ড্রোন, সেনা হেলিকম্পটারের পাশাপাশি রাস্তায় নেমেছে সাঁজোয়া গাড়ি।

ব্রাজিলে মাদক বিরোধী অভিযান, পুলিশের গুলিতে খতম শতাধিক
  • ২ নভেম্বর, ২০২৫ ১৮:১১
Prefer us on Google

রিও ডি জেনেইরো: মাদক কারবারিদের সাম্রাজ্য ধ্বংস করতে মঙ্গলবার থেকে অভিযান চালাচ্ছে ব্রাজিল সরকার। ড্রোন, সেনা হেলিকম্পটারের পাশাপাশি রাস্তায় নেমেছে সাঁজোয়া গাড়ি। ব্রাজিলের ইতিহাসে সবথেকে বড় পুলিশি অভিযানে কমপক্ষে ১২১ জনের মৃত্যু হয়েছে। অভিযানের মূল লক্ষ্য ছিল রিও ডি জেনেইরোর সবথেকে শক্তিশালী অপরাধী সংগঠন ‘কমান্ডো ভেরমেলহো’কে গুঁড়িয়ে দেওয়া। সন্ত্রাস আর আতঙ্কের এই পরিবেশকে খতম করতেই অভিযানের সিদ্ধান্ত নেয় প্রশাসন। 

Advertisement

ব্রাজিলের অন্যতম অপরাধী সংগঠন এই কমান্ডো ভেরমেলহো। ১৯৭০ সালের শুরু দিকের কথা। রিও ডি জেনেইরোর কারাগারে বসে এই সংগঠন তৈরি করেন মূলত রাজনৈতিক অপরাধীরা। প্রথমে ওই জেলের বন্দিদের রক্ষা করাই ছিল সিভির প্রধান লক্ষ্য। পরে অন্যান্য জেলের বন্দিরাও রেড কমান্ডের অংশ হতে শুরু করে। দেখতে দেখতে রিও’র অন্যতম অপরাধী সংগঠন হয়ে ওঠে সিভি। সূত্রের খবর, বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৩০ হাজার। শুধু মাদক পাচার নয়। তোলাবাজি আর ডাকাতিতেও সিদ্ধহস্ত সিভি। আমাজন অঞ্চলেও সংগঠনের যথেষ্ট দাপট রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ