Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্তঃ ক্লাব বার্ষিক অ্যাথলিট

আন্তঃ ক্লাব বার্ষিক অ্যাথলিট
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃ ক্লাব বার্ষিক অ্যাথলিট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার। শহরের স্পোর্টস কমপ্লেক্স ময়দানে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস। ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার ও ১৫০০ মিটার রানের পাশাপাশি হাইজাম্প, লংজাম্প, শটপুট, ডিসকাস থ্রো, জ্যাভেলিন সহ বিভিন্ন ইভেন্টে গোটা জেলা থেকে প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন, জেলাস্তরে সফলরা রাজ্যস্তরের অ্যাথলিট মিটে অংশ নেবেন। রাজ্যস্তরে প্রতিবারই অ্যাথলিটে জলপাইগুড়ি জেলা সুনাম অর্জন করে। এবারও তা অটুট থাকবে বলে আমাদের আশা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ