Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আনারস মার্কেটের আড়তে আগুন

আনারস মার্কেটের আড়তে আগুন
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার ভোররাতে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের আনারস মার্কেটের একটি আড়তে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩টে নাগাদ আগুন লাগে। এতে আড়তের ভিতরে থাকা একটি ছোট গাড়ি, বাইক সহ আসবাবপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে মাটিগাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি বলে জানিয়েছেন আড়তের মালিক বিপ্লবকুমার ঘোষ। তিনি বলেন, ভোররাতে ফোনে জানতে পারি আমার আড়তে আগুন লেগেছে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে সেখানে রাখা আমার ছোট গাড়ি, বাইক কিছুই রক্ষা করা যায়নি। বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিস এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে গিয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ