Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

কাশ্মীরে ফের জঙ্গি হামলা, মৃত্যু এক পুলিশ কর্মীর

কাশ্মীরে অমরনাথ যাত্রাপথে জঙ্গি হামলায় ৩৫ বছরের পুলিশ কর্মী আশিক হুসেন কুরেশির মৃত্যু হয়েছে। বিস্তারিত জানুন।

কাশ্মীরে ফের জঙ্গি হামলা, মৃত্যু এক পুলিশ কর্মীর
  • ২২ জুলাই, ২০২৬ ১৫:৫৫
Prefer us on Google

শ্রীনগর, ২২ জুলাই: ফের জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে। অমরনাথ যাত্রাপথে হল এই জঙ্গি হামলা। আজ বুধবার প্রায় দুপুর সাড়ে ১২টায় জম্মু-কাশ্মীরের অনন্তনাগের লালচকে অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় নিযুক্ত ছিলেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের  উপরই হামলা চালিয়েছে জঙ্গিরা। এই হামলায় ৩৫ বছরের এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। মৃত পুলিশকর্মীর নাম আশিক হুসেন কুরেশি। 

Advertisement

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই আজ সকালেও অনন্তনাগের লালচক এলাকায় টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। প্রায় দুপুর ১২টার দিকে তাঁদের উপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। পুলিশকর্তাদের মতে সন্ত্রাসীরা জঙ্গলের আড়াল থেকে গুলি চালায়। পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশও। এলোপাথাড়ি গুলি চালানোর সময়ে গুলি এসে লাগে এক পুলিশ কনস্টেবলের শরীরে। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত অনন্তনাগ মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই লস্কর মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে। বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছে তারা। এরপর জঙ্গিদের খোঁজে ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি রয়েছে সেনাবাহিনীও। জঙ্গিরা যাতে কোনোভাবেই পালাতে না পারে সেই কারণে পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনা জওয়ানরা। অপরদিকে ড্রোন দিয়েও এলাকায় নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ