Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআর আতঙ্কে রাজ্যে ফের আত্মহত্যা, এবার জলঙ্গিতে

এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কায় মর্শিদাবাদের জলঙ্গিতে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা।

এসআইআর আতঙ্কে রাজ্যে ফের আত্মহত্যা, এবার জলঙ্গিতে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কায় মর্শিদাবাদের জলঙ্গিতে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। মৃত বৃদ্ধার নাম ইমরাতুন্নেছা (৬৩)। বাড়ি জলঙ্গির ফরিদপুরে। আজ, তাঁর নিথর দেহ উদ্ধার হয়। যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজ্যে এসআইআর পর্ব চালু হওয়ার পর থেকে উদ্বেগের মধ্যে ছিলেন বছর ৬৩ বয়সি ওই মহিলা। ভোটার তালিকায় নাম থাকবে তো, এই নিয়ে চিন্তা করতেন। এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ