Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের পুলিশে রদবদল! লিলুয়া ও বেলুড় থানার ওসিকে সরিয়ে দিল কমিশন

দ্বিতীয় দফার ভোটের আগে ফের পুলিশে রদবদল। হাওড়ার লিলুয়া এবং বেলুড় থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

ফের পুলিশে রদবদল! লিলুয়া ও বেলুড় থানার ওসিকে সরিয়ে দিল কমিশন
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে ফের পুলিশে রদবদল। হাওড়ার লিলুয়া এবং বেলুড় থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। লিলুয়ার নতুন ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সুজয় টুঙ্গাকে। বেলুড়ের ওসি হিসাবে নিয়োগ করা হয়েছে দেবাশিস চট্টোপাধ্যায়কে। রবিবার রাত ১০টার মধ্যে তাঁদের দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে। কী কারণে এই রদবদল, তা অবশ্য স্পষ্ট নয়। যদিও মনে করা হচ্ছে, লিলুয়ায় বিজেপির রোড শো ঘিরে উত্তেজনার পর সরাসরি ওসিকেই সরিয়ে দিল কমিশন। 

Advertisement

উত্তর হাওড়ার লিলুয়ার বামনগাছি বি রোডে রবিবার নির্বাচনি আবহ হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির রোড শো ঘিরে। বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে আয়োজিত ওই রোড শো-তে উপস্থিত ছিলেন সাংসদ তথা ভোজপুরি অভিনেতা রবি কিষান। বিজেপির মিছিল নিয়ে হুডখোলা গাড়ি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে পৌঁছাতেই পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজেপির প্ররোচনায় তৃণমূল কর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনায় আটক করা হয় দু’জনকে। তৎক্ষণাৎ সেই ঘটনার রিপোর্ট তলব করে কমিশন। তারপরই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 
শুক্রবারই ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার সন্দীপ গড়াই এবং মহকুমা পুলিশ আধিকারিক সজল মণ্ডলকে সরিয়ে দিয়েছিল কমিশন। একই সঙ্গে ডায়মন্ডহারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগকেও সরানো হয়। ডায়মন্ডহারবারের নতুন অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে অভিষেক মজুমদারকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ