Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬

এআই নিয়ে সতর্কবার্তা আরও এক গবেষকের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য বিপদ ঘিরে সতর্কতার পূর্বাভাস ক্রমেই জোরালো হচ্ছে। অ্যানথ্রোপিকের চাকরি ছাড়ার পর গবেষক জেকব কক্সন সম্প্রতি দাবি করেছেন, এআইয়ের ধাক্কায় এক দশকেই মানবশূন্য হয়ে পড়তে পারে পৃথিবী।

এআই নিয়ে সতর্কবার্তা আরও এক গবেষকের
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য বিপদ ঘিরে সতর্কতার পূর্বাভাস ক্রমেই জোরালো হচ্ছে। অ্যানথ্রোপিকের চাকরি ছাড়ার পর গবেষক জেকব কক্সন সম্প্রতি দাবি করেছেন, এআইয়ের ধাক্কায় এক দশকেই মানবশূন্য হয়ে পড়তে পারে পৃথিবী। এবার সতর্ক করলেন আরও এক শীর্ষ এআই সেফটি রিসার্চার। তাঁর নাম জোশ এঙ্গেলস। গুগল ডিপমাইন্ডের এজিআই সেফটি টিম থেকে বেরিয়ে এসে এআই ইভ্যালুয়েশন সংস্থা এমইটিআরে যোগ দিয়েছেন তিনি। এঙ্গেলস বলেছেন, আমি বিশ্বাস করেন, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে। সেই কারণেই তিন সপ্তাহ আগে ডিপমাইন্ড থেকে ইস্তফা দেওয়ার এই সিদ্ধান্ত। এক্স পোস্টে এই গবেষক লিখেছেন, ‘ডিপমাইন্ডে থাকাকালীন কাজ উপভোগ করেছি এবং অ্যানথ্রোপিক ও ওপেনএআই-এর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছি। আমি এখন মনে করি, আগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমগুলি ব্যাপক ক্ষতিসাধন করে দিতে পারে।’ এঙ্গেলসের আরও বক্তব্য, ‘সেই সম্ভাবনা ঠিক কতটা, তা হলফ করে আমার জানা নেই। তবে ঝুঁকি এতটাই বেশি যে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা এআই নিরাপত্তা নিশ্চিত করা।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ