Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সংযুক্তিকরণের প্রতিবাদ, বেলঘরিয়ার আরও এক পোস্ট অফিসে ঝোলানো হল তালা

শুক্রবারের পর শনিবার। দীর্ঘদিন ধরে মানুষকে পরিষেবা দিয়ে আসা পোস্ট অফিস সরিয়ে দূরবর্তী ডাকঘরের সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নামল মানুষ।

সংযুক্তিকরণের প্রতিবাদ, বেলঘরিয়ার আরও এক পোস্ট অফিসে ঝোলানো হল তালা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবারের পর শনিবার। দীর্ঘদিন ধরে মানুষকে পরিষেবা দিয়ে আসা পোস্ট অফিস সরিয়ে দূরবর্তী ডাকঘরের সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নামল মানুষ। ইস্ট বেলঘরিয়া সাব পোস্ট অফিসকে বেশ কিছুটা দূরের উদয়পুর সাব পোস্ট অফিসের সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সেখানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রাহকরা। শনিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বেলঘরিয়া রানি পার্ক অঞ্চলের পোস্ট অফিসে। ১৩ বছর ধরে গ্রাহকদের পরিষেবা দিয়ে চলেছে এই ডাকঘর। গ্রাহক সংখ্যা পাঁচ হাজারের বেশি। এই পোস্ট অফিসটি ২৩ নম্বর ওয়ার্ডের আর্যনগরের পোস্ট অফিসের সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগ। এই সিদ্ধান্তের প্রতিবাদে গ্রাহকরা এদিন সেখান থেকে পোস্টমাস্টার সহ কর্মীদের বের করে দিয়ে অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন। ক্ষুব্ধ গ্রাহকদের দাবি, রানি পার্কের যেখানে এখন পোস্ট অফিসটি রয়েছে, কামারহাটি পুরসভা বিনা ভাড়ায় সেই ঘরের ব্যবস্থা করে দিয়েছে। বিদ্যুৎ, জল সহ সমস্ত কিছুর সুব্যবস্থা রয়েছে এখানে। তারপরেও কেন এই পোস্ট অফিস সরিয়ে নেওয়া হচ্ছে, প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধরা। অথচ, আর্যনগরের পোস্ট অফিসটি চলে ভাড়া নেওয়া ঘরে। তাছাড়া, পোস্ট অফিস এতটা দূরে সরে গেলে এখানকার কয়েক হাজার প্রবীণ গ্রাহক বিস্তর দুর্ভোগের আশঙ্কা করছেন। বিক্ষোভকারী গ্রাহকদের বক্তব্য, ‘ডাক বিভাগের আধিকারিকরা এলাকার সাধারণ মানুষ এবং গ্রাহকদের না জানিয়ে যাতে কোনও জিনিসপত্র নিয়ে যেতে না পারেন, তার জন্যই তালা মেরে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলার সমীরণ দাসও বিক্ষোভে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এটা কেন্দ্রীয় সরকারের আরও একটি হঠকারী সিদ্ধান্ত ছাড়া কিছু 

Advertisement

নয়।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ