Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে রাজ্জাক খুনে ধৃত আরও ১

ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিস।

ভাঙড়ে রাজ্জাক খুনে ধৃত আরও ১
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিস। ধৃতের নাম বাবু খান। তার বাড়ি চকমরিচা গ্রামে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল আট। এদিকে, খুনের ঘটনায় গ্রেপ্তার রাজু মোল্লার বাড়ির গোয়ালঘর থেকে একটি পাইপগান উদ্ধার করেছে পুলিস। রাজ্জাককে এই আগ্নেয়াস্ত্র দিয়েই গুলি করা হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement

তদন্তে পুলিস জানা গিয়েছে, চপার দিয়ে রাজ্জাককে আঘাত করেছিল এই বাবু। খুনের পর ভাঙড়ের বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়েছিল সে। মোবাইল ফোন বন্ধ থাকায় বাবুর নাগাল পেতে সমস্যা হয় তদন্তকারীদের। কিন্তু হাল ছাড়েনি পুলিস। তাদের আশা ছিল, কখনও না কখনও ফোন চালু করবে বাবু। অবশেষে শনিবার সেটা করতেই পুলিস ওই যুবকের টাওয়ার লোকেশন পেয়ে যায়। তারপর গোপন ডেরায় হানা দিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। রবিবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ