Bartaman Logo
২৭ মে, ২০২৬

পদত্যাগ আরও এক বিধায়কের, বিদ্রোহে জেরবার এআইএডিএমকে, দু’দিনে দলত্যাগী ৪ জন

তামিলনাড়ু বিধানসভায় আরও শক্তিক্ষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী  জয়ললিতার দলের। মঙ্গলবার এআইএডিএমকের বিধায়ক এসাক্কি সুবায়ার হাতে লেখা ইস্তফাপত্র গ্রহণ করলেন বিধানসভার স্পিকার জে সি ডি প্রভাকর।

পদত্যাগ আরও এক বিধায়কের, বিদ্রোহে জেরবার এআইএডিএমকে, দু’দিনে দলত্যাগী ৪ জন
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

চেন্নাই: তামিলনাড়ু বিধানসভায় আরও শক্তিক্ষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী  জয়ললিতার দলের। মঙ্গলবার এআইএডিএমকের বিধায়ক এসাক্কি সুবায়ার হাতে লেখা ইস্তফাপত্র গ্রহণ করলেন বিধানসভার স্পিকার জে সি ডি প্রভাকর। আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু ওই ইস্তফাপত্র টাইপ করা হওয়ায় তা গৃহীত হয়নি। এদিন তাঁর ইস্তফা গৃহীত হওয়ায় এই মুহূর্তে ২৩৪ আসনের তামিলনাড়ুর বিধানসভায় এআইডিএমকের বিধায়ক সংখ্যা কমে হল ৪৩। 

Advertisement

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর তামিলভূমে সরকার গড়েছে টিভিকে। মুখ্যমন্ত্রী হয়েছেন সুপারস্টার বিজয়। ফল প্রকাশের পরই প্রয়াত নেত্রী জয়ললিতার দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। বিধানসভায় আস্থা ভোটে  বিজয়কে সমর্থন করেন এআইএডিএমকে-র ২৫ জন ‘বিদ্রোহী’ বিধায়ক। তারপরেই বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করে এআইএডিএমকে। এরই মধ্যে সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজয়ের দল টিভিকে-তে যোগ দিয়েছেন তিন এআইএডিএমকে বিধায়ক মারাগাথম কুমারাভেল, জয়কুমার ও সত্যবামা। এবার এসাক্কিও ক্ষমতাসীন দলে সামিল হবেন বলে মনে করা হচ্ছে। 
দলের বিধায়কদের একের পর এক পদত্যাগ নিয়ে সরব হয়েছে এআইডিএমকে। আইএস ইনবাদুরাই সহ দলের একাধিক নেতা স্পিকারের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র গ্রহণ না করার অনুরোধ করেছেন। ইনবাদুরাই বলেছেন, ‘এই ইস্তফা দলত্যাগ বিরোধী আইনের পরিপন্থী। স্পিকারের উচিত এগুলি গ্রহণ না করা।’ যদিও এবিষয়ে কোনো মন্তব্য করেননি স্পিকার। 

সম্পর্কিত সংবাদ