ফের গণধর্ষণ ওড়িশায়
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর:  ফের ডাবল ইঞ্জিন ওড়িশায় গণধর্ষণের শিকার এক মহিলা। কটকের এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে এক বন্ধুর সঙ্গে কেন্দাপাড়া থেকে ভুবনেশ্বর যাচ্ছিলেন ওই মহিলা। নিশ্চিন্তাকইলি থানা এলাকায় তাঁকে একদল লোক ধর্ষণ করে বলে অভিযোগ। কটক (গ্রামীণ) পুলিশ সুপার বিনীত আগরওয়াল  জানিয়েছেন, ‘সুকারপাদা গ্রামের কাছে যুগলের গাড়ি থামান ৪ থেকে ৬ জন যুবক। পুরুষ সঙ্গীকে মারধরের পর মহিলার উপর যৌন নির্যাতন চালায় তারা।’  মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খুঁজে বের করতে একাধিক দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

Advertisement