ভুবনেশ্বর: ১০ দিনে ৫টি গণধর্ষণ। বিজেপি শাসিত ওড়িশায় একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এবার গণধর্ষণের অভিযোগ ময়ূরভঞ্জের করনজয় এলাকায়। পুলিস সূত্রে খবর, বুধবার রাতে মামাবাড়ি থেকে ফিরছিলেন ওই মহিলা। এমন সময় তাঁর পথ আটকায় দুই যুবক। টেনে নিয়ে যাওয়া হয় নির্জন জঙ্গলে। সেখানে উপস্থিত হয় আরও এক যুবক। তিনজন মিলে গণধর্ষণ করে ওই মহিলাকে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নবকৃষ্ণ নায়েক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিস। আরও ২ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। প্রসঙ্গত, গত ২ সপ্তাহে একের পর এক গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল ওড়িশা। প্রশ্নের মুখে বিজেপি শাসিত রাজ্য। কটকের কংগ্রেস বিধায়ক সোফিয়া ফিরদৌসের কটাক্ষ, ‘বিজেপি ক্ষমতায় আসার ১ বছরের মধ্যেই নারী নিরাপত্তা শিকেয় উঠেছে। নারী নির্যাতন রোধে প্রশাসনের কোনও তৎপরতা নেই।’



