Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযান, কাজ হবে কি না প্রশ্ন বাসিন্দাদের

ফের বারুইপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলল বারুইপুর ব্যবসায়ী সমিতি ও বারুইপুর থানার উদ্যোগে। তবে এই অভিযান গত বছরেও হয়েছে। এতে কোনো কাজ হয়নি বলেই অভিযোগ বাসিন্দাদের।

বারুইপুরে ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযান, কাজ হবে কি না প্রশ্ন বাসিন্দাদের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ফের বারুইপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলল বারুইপুর ব্যবসায়ী সমিতি ও বারুইপুর থানার উদ্যোগে। তবে এই অভিযান গত বছরেও হয়েছে। এতে কোনো কাজ হয়নি বলেই অভিযোগ বাসিন্দাদের। তাঁরা বলেন, অভিযানের নামে লোক দেখানো হয়। দু’দিন যেতে না যেতেই আবার পুরনো অবস্থায় ফিরে আসে ফুটপাত। পুলিশ, পুরসভা, ব্যবসায়ী সমিতি মিলে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবেই ফুটপাত মুক্ত হবে।

Advertisement

বারুইপুর থানার সামনে থেকে রেলগেটের দিকে রাস্তা ধরে যত এগনো যাবে, দু’দিকেই চোখে পড়বে দখল হয়ে যাওয়া ফুটপাত। হোটেলের বস্তা পড়ে থাকে ফুটপাতের উপর। দোকানের জিনিসপত্র ফুটপাতে ডাই করে রাখা। এমনকী, ফুটপাতেই চেয়ার নিয়ে বসে আছেন দোকানের লোকজন। এই অবস্থা বারুইপুরের উমাচরণ রায় রোড, বারুইপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে যাওয়ার রাস্তাতেও। মানুষের হেঁটে যাওয়ার জায়গাটুকু থাকে না। বৃহস্পতিবার ফুটপাত মুক্ত করতে বারুইপুর থানার পুলিশের সঙ্গে বারুইপুর ব্যবসায়ী সমিতির লোকজনও অভিযান চালান। ছিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম দাস সহ অন্যরা। ফুটপাত থেকে জিনিসপত্র সরাতে দোকানদারদের দু’দিন সময় দেওয়া হয়। এরপরেও না সরানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

এদিন ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, বারংবার বলার পরেও একদল দোকানদার কোনোও কথাই শোনেন না। আমরা এর আগেও পুরসভা থেকে অভিযান চালিয়েছিলাম। কিন্তু আবার একই অবস্থা হওয়ায় ব্যবসায়ী সমিতি এবং পুলিশকে নিয়ে অভিযান চালিয়ে দোকানদারদের সতর্ক করা হয়েছে। ফুটপাত যাতে মানুষ চলাচলের জন্য ব্যবহার করতে পারে, সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ