Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের সিদ্ধার্থের ছবিতে অভিষেক

ভৌতিক ছবিতে কাজ করবেন অভিনেতা অভিষেক বচ্চন। এই মুহূর্তে শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিষেক

ফের সিদ্ধার্থের ছবিতে অভিষেক
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ভৌতিক ছবিতে কাজ করবেন অভিনেতা অভিষেক বচ্চন। এই মুহূর্তে শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিষেক। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত খলচরিত্রে দেখা যাবে তাঁকে। তারপর সিদ্ধার্থের একটি হরর ছবিতে মুখ্য চরিত্রে কাজ করবেন অভিনেতা। ইতিমধ্যে ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অভিষেকের কেরিয়ারে এটিই প্রথম হরর ছবি। ভারতের একটি জনপ্রিয় লোককাহিনির উপর ভিত্তি করে গড়ে উঠছে চিত্রনাট্য। বাবা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। সূত্রের খবর, সিদ্ধার্থ এই ছবিটি প্রযোজনা করবেন। পরিচালনার দায়িত্ব দেওয়া হবে অন্য কোনো পরিচালককে। যদিও তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি। পাশাপাশি অভিষেকের সঙ্গে আর কারা এই ছবিতে কাজ করবেন, তাও স্পষ্ট নয়। ইতিমধ্যে চিত্রনাট্য লেখা শুরু হয়েছে। প্রি প্রোডাকশনের কাজ শেষ হলে শ্যুটিং শুরু করবেন অভিনেতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ