Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তার আরও এক কাউন্সিলর

সুদীপ পোল্লে, অরিজিৎ দাস ঠাকুরের পর এবার বিশ্বজিৎ মন্ডল। ফের পুলিশের হাতে গ্রেপ্তার কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর।

গ্রেপ্তার আরও এক কাউন্সিলর
  • ৪ জুন, ২০২৬ ১২:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুদীপ পোল্লে, অরিজিৎ দাস ঠাকুরের পর এবার বিশ্বজিৎ মন্ডল। ফের পুলিশের হাতে গ্রেপ্তার কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর। ১১৪ নম্বর ওয়ার্ডের পৌর পিতা বিশ্বজিৎ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ এক মহিলার  শ্লীলতাহানি ও তাকে হুমকি দেওয়ার। মহিলা রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করতেই কাউন্সিলর কে গ্রেপ্তার করা হয়। মহিলার অভিযোগ ২০২৪ সালের মার্চ মাসে প্রথমবার তাকে হেনস্থা করেন তৃণমূল কাউন্সিলর। এরপর ফের চলতি বছরের মে মাসের ৯ তারিখ মহিলাকে বিশ্বজিৎ মন্ডল ফের কটূক্তি করেন এবং হুমকি দেন বলে অভিযোগ। বিশ্বজিৎ মন্ডল টানা তিনবারের এই ওয়ার্ডের কাউন্সিলর। এই নিয়ে কলকাতা পুরসভার মোট পাঁচজন কাউন্সিলর গ্রেপ্তার হলেন। ২৩ শে মে তোলাবাজির অভিযোগে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে গ্রেপ্তার হন। এরপর দোসরা জুন তোলাবাজির অভিযোগেই ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিং এবং ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর গ্রেপ্তার হন। গতকাল গ্রেপ্তার করা হয় কলকাতা পৌরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ শর্মা কে। আর এবার গ্রেপ্তার হলেন ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ