Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের বড় ধাক্কা! কল্কি ২৮৯৮ থেকে বাদ পড়লেন দীপিকা

সময়টা মোটেই ভালো যাচ্ছে না দীপিকা পাড়ুকোনের। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ২৮৯৮ থেকে বাদ পড়তে পারেন অভিনেত্রী। বৃহস্পতিবার সেই জল্পনাতেই সীলমোহর পড়ল।

ফের বড় ধাক্কা! কল্কি ২৮৯৮ থেকে বাদ পড়লেন দীপিকা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

১৮ সেপ্টেম্বর, মুম্বই: সময়টা মোটেই ভালো যাচ্ছে না দীপিকা পাড়ুকোনের। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ২৮৯৮ থেকে বাদ পড়তে পারেন অভিনেত্রী। বৃহস্পতিবার সেই জল্পনাতেই সীলমোহর পড়ল। বিগ বাজেট এই সিনেমার নির্মাতারা জানিয়ে দিলেন, দীপিকাকে কল্কির সিক্যুয়ালে আর দেখা যাবে না।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় সিনেমার নির্মেতাদের তরফে লেখা হয়েছে, “আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, যে দীপিকা পাড়ুকোন আর 'কল্কি ২৮৯৮ এডি ২'-এর অংশ হচ্ছে না।”

উল্লেখ্য বিষয় হল, সম্প্রতি সন্দীপ রেড্ডির স্পিরিট থেকেও বাদ পড়েন দীপিকা। সেই সিনেমাতেও নায়ক ভূমিকায় রয়েছেন প্রভাস। আবার কল্কিতেও রয়েছেন তিনি। জল্পনা রয়েছে প্রভাসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন অভিনেত্রী। তারই খেসারত কী দিতে হচ্ছে দীপিকাকে? এখনও অবশ্য বিষয়টি নিয়ে মুখে কুলুপ দুয়া জননীর। তবে বিষয়টি ঠিক কী হল? তা দেরিতে হলেও প্রকাশ্যে আসবেই বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ