Bartaman Logo
২৭ মে, ২০২৬

আনন্দসন্ধ্যা

আনন্দসন্ধ্যা
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
রবীন্দ্রনাথের গানের প্রচার, প্রসারে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ায় ব্রতী শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমি। এই কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছেন সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন। সদ্য তাঁর সংস্থার বার্ষিক অনুষ্ঠানে প্রবাদপ্রতিম দুই শিল্পী সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হল। ‘আনন্দসন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানের প্রথমার্ধে গান পরিবেশন করেন সংস্থার ছাত্রছাত্রীরা। পরের অংশে ছিল রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। শ্রাবণী সেন, ডঃ ইন্দ্রাণী সেন ও শ্রীকান্ত আচার্যর গানে মুগ্ধ হন উপস্থিত দর্শক। নৃত্যে ছিলেন নিবেদিতা সেন ও শর্মিষ্ঠা  মুখোপাধ্যায়। রুদ্রাভ নিয়োগী, দ্রাবিন চট্টোপাধ্যায়ের পারফরম্যান্স ভালো লাগে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ