নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার সকালে আনন্দপুর থানার পাঁচরা এলাকায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ সাহিল(২৫)। এদিন সাহিল বাইকে চেপে কেশপুর কলেজের দিকে যাচ্ছিলেন। সেই সময় আনন্দপুরগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করে বিক্ষোভ দেখায়। অবরোধও হয়। আনন্দপুর থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।



