Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আনন্দ চন্দ্র কলেজে জব ফেয়ার

আনন্দ চন্দ্র কলেজে জব ফেয়ার
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:  পড়ুয়াদের চাকরির দিশা দেখাতে ‘জব ফেয়ার’ করল জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজ। শনিবার কলেজের কেরিয়ার কাউন্সেলিং সেলের উদ্যোগে এই ‘জব ফেয়ারে’ ব্যাঙ্কিং, কম্পিউটার অ্যাকাউন্টস, অ্যানিমেশন, এয়ার হস্টেজ, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, হোটেল ম্যানেজমেন্ট মিলিয়ে মোট সাতটি সংস্থা অংশ নেয়। হাজির ছিলেন কলেজের প্রায় ৪০০ পড়ুয়া। কোন সংস্থায় চাকরির জন্য কী যোগ্যতা প্রয়োজন, কোনও বিশেষ স্কিলের দরকার আছে কি না, থাকলে তা কোথায় শেখানো হয়, সবটাই ছাত্রছাত্রীদের জানায় ওইসব সংস্থার প্রতিনিধিরা।
Advertisement
কলেজের সহকারী অধ্যাপক তথা কেরিয়ার কাউন্সেলিং সেলের আহ্বায়ক ভজন বসাক বলেন, এখন চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। যতটুকু যা চাকরির সুযোগ রয়েছে, সেখানেও প্রচুর প্রতিযোগিতা। সেকারণে আমরা চাইছি, কলেজে পড়তে পড়তেই ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন সংস্থায় চাকরির কেমন সুযোগ, সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির জন্য কী ধরনের যোগ্যতা বা স্কিল দরকার, সেব্যাপারে জেনে নিক। সংস্থার প্রতিনিধিরা এসে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেছে। সেইমতো তারা কলেজে পড়তে পড়তেই নিজেদের চাকরির জন্য তৈরি করতে পারবে। এরপর ডিগ্রি পেয়ে গেলেই পড়ুয়ারা ওইসব সংস্থার সঙ্গে যোগাযোগ করে চাকরির সুযোগ পেতে পারে। কলেজের অধ্যক্ষ দেবাশিস দাস বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা কলেজে বেশ কয়েকটি কর্মসংস্থানমুখী কোর্স চালুর চেষ্টা করছি। এনিয়ে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও কথা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ