অন্নপূর্ণা যোজনা: একাধিক জেলায় চালু হেল্প ডেস্ক
  • ২৫ আগস্ট, ২০২৬ ১৫:২০
Prefer us on Google

কলকাতা, ২৫ আগস্ট: অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেও টাকা পাননি বহু মহিলা। স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছেন তাঁরা। বহু জায়গায় বিক্ষোভ-অবরোধের ঘটনা পর্যন্ত ঘটেছে। সেই ক্ষোভ প্রশমনে এবার জেলায় জেলায় খোলা হল হেল্প ডেস্ক। প্রথম দিনেই সেখানে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে। 

Advertisement

ময়নাগুড়ি শহরে অন্নপূর্ণা যোজনার হেল্প ডেস্ক খোলা হয়েছে পুরসভা ভবনে। শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে এদিন মানুষ এসেছেন। প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন তাঁরা। একবার আবেদন করেও কেন তাঁদের ফের স্বঘোষণা পত্র জমা দিতে হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন।
এদিকে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক অফিসেও খোলা হল অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক। বহু মহিলা সেখানে এসে খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে। যোগ্য হলেও কেন তাঁরা টাকা পেলেন না, আবেদনকারীদের এমন প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে হেল্প ডেস্কের সদস্যদের।