Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা

অবশেষে শুরু হল অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। গত মাসে অনেকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকলেও চলতি মাসে সেই টাকা বন্ধ রাখা হয়েছিল।

আজ থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা
  • ১৭ আগস্ট, ২০২৬ ১৪:৫৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে শুরু হল অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। গত মাসে অনেকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকলেও চলতি মাসে সেই টাকা বন্ধ রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আবেদন যাচাইয়ের পর ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে। সেইমতো আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী সুমনা সরকার এবং পূর্ণিমা চক্রবর্তী। সঙ্গে ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। ১০ই জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন যাচাই করা হয়েছে এখনো পর্যন্ত। যাচাই হওয়া আবেদনের ভিত্তিতে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। ২০ অগাস্টের মধ্যে যাচাই হওয়া আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ১১ই জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের আবেদন পত্র যাচাই শেষ হবে ৩০ শে আগস্ট। যে সমস্ত আবেদন জমা পড়েছে তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন কোন আবেদন এখন নেওয়া হবে না। তবে যাচাইয়ের পরে প্রায় দশ লক্ষের বেশি মহিলার অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া আটকে গেছে। মূলত আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকাই টাকা আটকে যাওয়ার কারণ। অন্নপূর্ণা যোজনার জন্য আগস্ট মাসে সরকারের মোট খরচের পরিমাণ ৪ হাজার ৩৫০ কোটি টাকা। মঙ্গলবার মহাজাতি সদনে কলকাতার ১০ হাজার মহিলার হাতে অন্নপূর্ণা যোজনা তুলে দেবেন মখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ